● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
ক্যানভাস

বর্ষায় কোন খাবারগুলি খেলেই হতে পারে বিপদ?

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২২, ১১:১৮ এএম
কপি হয়েছে!

পেটের অসুখের হাত থেকে বাঁচতে বর্ষাকালে খাবারদাবারের ক্ষেত্রে একটু বেশি সতর্ক হওয়া জরুরি। কোন খাবার খেলে এই সময় হতে পারে পেটের গন্ডগোল?

বর্ষাকালে জলবাহিত রোগের আশঙ্কা খুব বেশি থাকে। তাই বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা যায়, ততটাই ভাল। এ বার থেকে ঘন ঘন রেস্তরাঁ থেকে খাবার আনার সময় এই বিষয়টা খেয়াল রাখবেন। মাছ না খেলে মন ভাল থাকে না? কিছু পুষ্টিবিদের মতে, বর্ষাকালে মাছ যতটা সম্ভব কম পরিমাণে খাওয়া যায়, ততই ভাল। বিশেষ করে, সামুদ্রিক মাছ খাওয়ার সময়ে সতর্ক থাকতে হবে। বর্ষাকালে পেটের গন্ডগোল লেগেই থাকে। এই সময় দুগ্ধজাত খাবার ঘন ঘন না খাওয়াই ভাল। বর্ষাকালে রোজের খাওয়ার পাতে দই রাখা ভাল নয়, এতে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। বর্ষার সময় স্যালাড খাওয়ার সময়ও সতর্ক থাকতে হবে। কাঁচা শাকসব্জির মধ্যে এই সময় জীবাণুর সংক্রমণ হয়। তাই কাঁচা শাকসব্জিও এই সময় এড়িয়ে যাওয়াই ভাল।

কী খেলে ভাল থাকবে শরীর?

বর্ষার মরসুমে শরীর সুস্থ রাখতে মরসুমি সব্জি ও ফল প্রচুর পরিমাণে খাওয়া জরুরি। শাকসব্জির ক্ষেত্রে রান্না করে খাওয়াই ভাল। আপেল, জাম, লিচু, ন্যাশপাতি এই সব মরসুমি ফল খান। এ ছাড়া অবশ্যই খাদ্যতালিকায় রাখুন ওল, মিষ্টি আলু, গাঁঠি কচু, করলা ইত্যাদি সব্জি। শরীর সুস্থ রাখতে ও শরীর আর্দ্র রাখতে প্রচুর পরিমাণে জল খান।

সূত্রঃ আনন্দবাজার