● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জাতীয়

উত্তরা ইপিজেডে সাড়ে ৮ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বাংলাদেশী কোম্পানি

জাগো ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২২, ১১:৫২ পিএম
কপি হয়েছে!

উত্তরা রফতানি প্রক্রিয়করণা জোনে (ইউইপিজেড) তৈরি পোশাক শিল্প স্থাপনে বাংলাদেশী কোম্পানি মেসার্স টেক্সাস ক্লথিং লিমিটেড ৮ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।
রাজধানীর বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ জোন কর্তৃপক্ষ এবং মেসার্স টেক্সাস ক্লথিং লিমিটেডের মধ্যে আজ এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজা ও মেসার্স টেক্সাস ক্লথিং লিমিটেডের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
বেপজার সদস্য (ইনভেস্টমেন্ট প্রমোশন) আলী রেজা মজিদ এবং মেসার্স টেক্সাস ক্লথিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফরহাদ হোসেন নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
কারখানায় ওভেন শার্ট, ডেনিম প্যান্ট,জ্যাকেট এবং ওভেন বোতামের মতো বছরে ৭ মিলিয়ন বিভিন্ন গামর্ন্টে আইটেম উৎপাদিত হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদস্য (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ ফারুক আলম, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর এবং নির্বাহী পরিচালক (ইনভেস্টমেন্ট প্রমোশন) মো. তানভির হোসেন উপস্থিত ছিলেন ।