● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জাতীয়

জবি ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১ জুলাই ২০২২, ০৪:৫০ পিএম
কপি হয়েছে!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয়।

আজ শুক্রবার (০১ জুলাই) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।

এর আগে গত ০১ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে ইব্রাহিম ফরাজিকে সভাপতি এবং আকতার হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটিতে মহিউদ্দিন অনি, শাহবাজ হোসেন বর্ষণ, আতাউল গনি টুটুল, আসাদুজ্জামান আসাদ, মো. মসিউর রহমান লিজন, মেহেদি বাবু, মো.কামরুল হুসাইন, প্রীতিশ দত্ত রাজ, শামিম ফেরদৌস অপি, মেহেদী হাসান জয়, আসাদুল্লাহ আসাদ, খালিদ হাসান, মো. রিয়াদ খান, ইব্রাহিম হোসেন সানিম, হাবুল হোসেন পরাগ, ফজলে রাব্বি, ফয়সাল আহমেদ, মিঠুন বাড়ৈ, মাসুম পারভেজকে সহসভাপতি করা হয়।

এছাড়া কমিটিতে অঞ্জন চৌধুরী পিংকু, নুরুল আফসার, ঋত্বিক রাজ বাহাদুর, আদম সাইফুল্লাহ, ইনজামামুল ইসলাম নিলয়, মুন্নি আক্তার, ফৌজিয়া জাফরিন প্রিয়ন্তীকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া রিফাত সাঈদ, আবদুল রায়হান, হাসিবুল হাসান হৃদয়, জিনিয়া আফরিন, সৈয়দ হাফসা ফারিয়া উর্মি, মফিজুর রহমান হামিম ও শেখ রাসেলকে সাংগঠনিক সম্পাদক করা হয়।