২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস মারা গেছেন

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ০২ জুলাই ২০২২

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস মারা গেছেন।

শনিবার (২ জুলাই) ভোর ৫টা ২০ মিনিটে ভারতের চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কিডনি জটিলতাসহ হৃদরোগে ভুগছিলেন মুকুল বোস। অসুস্থ হয়ে পড়ায় গত ২৮ মে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়া হয়।

মৃত্যুকালে মুকুল বোস স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মুকুল বোসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, আওয়ামী লীগের ১৭তম জাতীয় সম্মেলনে সৈয়দ আশরাফুল ইসলাম এবং ওবায়দুল কাদেরের সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

আওয়ামী লীগের সবশেষ কাউন্সিলের পর ২০১৭ সালের ১ জানুয়ারি দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য পদ পান মকুল বোস।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ০২ জুলাই ২০২২

বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস মারা গেছেন

লিংক কপি হয়েছে!