● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জাতীয়

ডিমলায় লিটারে ৩০০ গ্রাম সয়াবিন তেল কম, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২২, ০৮:০৮ এএম
কপি হয়েছে!

নীলফামারীর ডিমলা সদর উপজেলার বাবুরহাটে এক লিটারের সয়াবিন তেলের বোতলে ৩০০ গ্রাম তেল কম থাকায় তিন বোন প্রোডাক্টের অপূর্ব, চান্দা কোম্পানির ১৫০ লিটার সোয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।গতকাল বৃহস্পতিবার (১৪ই জুলাই) রাত দশটার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিএসটিআইয়ের অনুমোদনহীন বোদা পঞ্চগড়ের তিন বোন প্রোডাক্টসের অপূর্ব ও চান্দা নামে একটি কোম্পানির মোড়কে কিছু অসাধু ব্যবসায়ী ডিমলা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের দোকানদারদের কাছে লিটার প্রতি একশত থেকে একশত পঞ্চাশ টাকা কম মূল্যে সয়াবিন তেল বিক্রি করছিলেন। বোতলের গায়ে এক লিটার লেখা থাকলেও ওজনে ৩০০ গ্রাম তেল কম পাওয়া যায়। ভোক্তাদের পক্ষ থেকে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করার পর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্দেশে সোয়াবিন তেল গুলো জব্দ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন বলেন, ‘বোতলের গায়ে এক লিটার লেখা থাকলেও ওজনে ৩০০ গ্রাম তেল কম রয়েছে। এটি ভোক্তা অধিকার আইনের লঙ্ঘন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন বোন প্রোডাক্টের ১৫০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এসব কোম্পানি বিভিন্ন মোড়কে মানহীন, খোলা পামওয়েল তেল লেভেল যুক্ত বোতলে বাজারজাত করে আসছিল। দামে ৫/১০ টাকা কম হওয়ায় গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ এই সব অস্বাস্থ্যকর তেল কিনে প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত। এছাড়াও নিম্নমানের এসব তেল খাদ্যে ব্যবহারের ফলে পেটের পীড়াসহ নানাবিধ জটিল ও কঠিন অসুখে পরার সমুহ সম্ভাবনা রয়েছে। তাছাড়াও সরকারি অনুমোদন না থাকায় সরকার হারাচ্ছে রাজস্ব লাভবান হচ্ছে ব্যক্তিবিশেষ। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মানহীন এসব তেল জব্দ করায় খুশি ডিমলা উপজেলার সাধারণমানুষ।