২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

১৬ বছর পর ঈশ্বরগঞ্জ আ.লীগের সম্মেলন আজ

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২২ জুলাই ২০২২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ১৬ বছর পর আজ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বিকাল ৩ টায় ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে এ সম্মেলনের আয়োজন চূড়ান্ত করা হয়েছে। দীর্ঘ ১৬ বছর পর ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনার বিরাজ করছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আ’লীগ সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, মি. রেমন্ড আরেং, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ঈশ্বরগঞ্জের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার। উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ময়মনসিংহ জেলা আ’ লীগ সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

সম্মেলনের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল জানান, সম্মেলন সফল করতে ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি সুন্দর ও সুশৃঙ্খল একটি সম্মেলন অনুষ্ঠিত হবে।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ২২ জুলাই ২০২২

১৬ বছর পর ঈশ্বরগঞ্জ আ.লীগের সম্মেলন আজ

লিংক কপি হয়েছে!