● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জাতীয়

মরিচের ঝালে দিশেহারা ক্রেতারা

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২২, ০৪:০০ পিএম
কপি হয়েছে!

ঠাকুরগাঁওয়ের খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচের দাম ৩০০ টাকায় ঠেকেছে। এছাড়াও শুকনা মরিচ বিক্রি হচ্ছে ৪৮০ টাকা কেজিদরে।

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, পাইকারি বাজারে কাঁচামরিচ পাইকারি বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৩০ টাকা যা খুচরা বাজারে ২৮০ টাকা কেজিতে কিনতে হচ্ছে। আর শুকনা মরিচ ৪২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে যা খুচরা বাজারে ৪৮০ টাকা।

মরিচের দামে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে সাধারন ক্রেতারা। বাজারের ক্রেতা রকি বলেন, সবসময় ৫ থেকে ১০ টাকার মরিচ নিয়ে বাসায় যেতাম। এখন শুধুমাত্র মরিচ কিনতে হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকার। যা আমাদের অসম্পূর্ণ কাচাঁবাজার কেনার বাজেট। সময় বুঝে সবকিছুর দাম বেড়ে যায়। বাড়েনা শুধু আমাদের আয়।

খুচরা ব্যবসায়ী শাহিন জানান, আরদের পাইকারি বাজারে বেশিদামে কিনে বিক্রিও করতে হচ্ছে বেশিদামে। তবে সবচাইতে বেশি সমস্যায় পরেছে ক্ষুদ্র পুঁজি নিয়ে আসা ব্যবসায়ীরা। ১০০ কেজির মরিচের বস্তা কিনতে ২২ থেকে ২৩ হাজার টাকা দরকার। এতো পুঁজি অনেক ক্ষুদ্র কাঁচামাল ব্যবসায়ীর কাছেই নেই।

আরদদাররা বলছেন মরিচের আমদানি না থাকায় বাজার বেশি।

আরদদার সোহেল জানান, যেদিন ভারত থেকে এলসি মরিচ আসছে সেদিন ২০/৩০ টাকা দাম কমছে। তবে এলসি না ঢুকলেই আবারো বাজার বেড়ে যাচ্ছে।

আমদানি কম হওয়ার কারন হিসেবে তারা অতিরিক্ত খরার কারন জাচ্ছেন।

এই দিকে ঠাকুরগাঁও কাঁচামাল আরদের আরদদার মেহেদি হাসান বলেন, অতিরিক্ত রোদের তাপের কারনে মরিচের ফুল থেকে ফলন আসছেনা। ফুল ঝড়ে যাচ্ছে। তাই মরিচের সংকটে আমদানি কম। তবে খুব শীঘ্রই মরিচের দাম কমতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।