২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

জাতীয় শোক দিবসে সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৫ আগস্ট ২০২২

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ১৫ আগস্ট সোমবার বাদ যোহর দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

সোমবার (১৫ আগস্ট) সারাদেশে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস  পালন করা হচ্ছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দেশের সকল মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
আজ বায়তুল মুকাররম জাতীয় মসজিদসহ ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০ টি ইসলামিক মিশন, ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমি ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গণশিক্ষা কেন্দ্রসমূহে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ১৫ আগস্ট ২০২২

জাতীয় শোক দিবসে সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান

লিংক কপি হয়েছে!