নানা আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে ময়মনসিংহ শহর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ। সোমবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জিরো পয়েন্ট মোড়ে দোয়া ও গণভোজ এবং মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। খাবার বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ইকরামুল হক টিটু। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিসেবে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এড. জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুল, ময়মনসিংহ জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান, যুগ্ম আহবায়ক শাহ শওকত উসমান লিটন, জেলার সাবরেজিস্টার মোঃ মোহছেন মিয়া, সদর সাবরেজিস্টার খন্দকার দেলোয়ার হোসেন। এসময় আরও উপস্থিত ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ ছাত্রলীগ নেতা রানা, রাব্বিসহ ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মীরা।
