● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জাতীয়

পঞ্চগড়ে কুরিয়ার সার্ভিসে অবৈধ ২১২ বস্তা চা জব্দ, প্রতিষ্ঠানে সিলগালা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ০২:২২ পিএম
কপি হয়েছে!

পঞ্চগড় শহরের সদাগর এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস থেকে অবৈধ ২১২ বস্তা চা জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় প্রতিষ্ঠানের গোডাউন ঘর সাময়িক সিলগালা করা হয়েছে।

সোমবার (২২আগস্ট) রাতে পঞ্চগড় শহরের উত্তর মিঠাপুকুর এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন রোডের সওদাগর এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক।

ভ্রাম্যমান আদালত জানায়, এনএসআইএর মাধ্যমে সংবাদ আসে পঞ্চগড় থেকে অবৈধ ভাবে দেশের বিভিন্ন জেলায় কুরিয়ারের মাধ্যমে ৫০কেজি ওজনের চায়ের বস্তা পাঠানো হচ্ছে। খবরের ভিত্তিতে কুরিয়ারের ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

এসময় একটি পিকআপসহ বঙ্গ চা ব্ল্যাক টি চায়ের বস্তা ও সুরমা এন্ড পুর্ণিমা চা ইন্ডাস্ট্রি চায়ের বস্তা উদ্ধার করা হয়। কুরিয়ার প্রতিষ্ঠানের পঞ্চগড় ব্রাঞ্চের মালিক আবুল কালাম আজাদ ভ্রাম্যমান আদালতের বিচারককে ২১২ বস্তা চায়ের কোন কাগজপত্র দেখাতে না পারায় পিকআপসহ চায়ের বস্তাগুলো জব্দ করা হয়।

একই সময় সওদাগর এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের গোডাউন ঘরে চায়ের বস্তাগুলো রেখে গোডাউন ঘরটি সাময়িক ভাবে সিলগালা করা হয়েছে।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক বলেন, এনএসআই এর সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় চায়ের যথাযথ কাগজপত্র দেখাতে না পারায় তাৎখনিক চায়ের বস্তাগুলো জব্দ করে কাস্টমসএর কাছে হস্তান্তর করে প্রতিষ্ঠানটির গোডাউন সাময়িক সিলগালা করা হয়।

তিনি আরো বলেন যদি এই চায়ের কেউ যথাযথ সময়ে কাগজপত্র দেখাতে না পারে তবে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের নর্দান বাংলাদেশ প্রকল্পের পরিচালক মোহাম্মদ শামীম আল মামুন, পঞ্চগড় কাস্টম সুপারিটেনডেন্ট আবু সরোয়ার, গোয়েন্টা শাখা এনএসআই সদস্য ও পঞ্চগড় সদর থানা পুলিশ।