জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কাঠালিয়ার আমুয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে শহীদ রাজা ডিগ্রী কলেজে মাঠে এ আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম ফোরকান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র বাবু তরুণ কুমার কর্মকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার।
অনুষ্ঠানে প্রধান বক্তা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ এমাদুল হক মনির বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে এ দেশ ৩০ বছর আগেই উন্নত হত। বিশেষ বক্তা ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক, হানিফ মিয়া তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সদস্য আলতাফ হোসেন মৃধা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, কাঠালিয়া বিআরডিবি চেয়ারম্যান মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শহীন আলম শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রোকন সিকদার, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মনির খান, আওয়ামীলীগ নেতা মোঃ মিজানুর রহমান, মনিবুর রহমান পরশ, মোঃ বাদল হাওলাদার, মোঃ সাজ্জাদুল আজাদ মিল্টন, মোঃ রফিকুল ইসলাম জাফর, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার, সাধারন সম্পাদক মোঃ মাসুদ খান, আওয়ামীলীগ নেতা সঞ্চয় রায়, মোঃ ফাহিমুল আলম ফাহিম, মোঃ হালিম, রুবেল হাওলাদারসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, আমুয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মুকুুল। পরে বঙ্গবন্ধু ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে উপস্থিতিদের মাঝে খাবার বিতরণ করা হয়।
