● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

পাঁচ হাজার নাগরিকের মাঝে বয়স্কভাতার কার্ড বিতরণ করেছেন মসিক মেয়র ইকরামুল হক টিটু

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৪ পিএম
কপি হয়েছে!

 

আজ রবিবার বেলা ১১ টায় এডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২০২১-২২ অর্থবছরে বিশেষ বরাদ্দপ্রাপ্ত ৫ হাজার বয়স্কভাতাভোগীদের মাঝে কার্ড বিতরণ করেন মসিক মেয়র জনাব মোঃ ইকরামুল হক টিটু মহোদয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র মহোদয় বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের দুস্থ ও কম উপার্জনক্ষম বয়স্ক নাগরিকের সামাজিক নিরাপত্তা বিধান ও পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধিতে এ বয়স্কভাতার কার্ড মাননীয় প্রধানমন্ত্রীর অনন্য উপহার।

গত অর্থবছরের পূর্ব পর্যন্ত এ যাবৎকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে বয়স্কভাতার কার্ডধারী মোট নাগরিক ছিলেন ৭ হাজার ৭৩০ জন। কিন্তু গত অর্থবছরেরই মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দের মাধ্যমে ময়মনসিংহ সিটিবাসীর দাবী পূরণ করে ৫ হাজার বয়স্কভাতার কার্ড দিয়েছেন।

তিনি আরও বলেন, আমরা প্রধানমন্ত্রীর বদান্যতায় কৃতজ্ঞ।এতে সিটি কর্পোরেশন এর প্রায় ৯৫ ভাগ ভাতা পাওয়ার যোগ্য বয়স্ক নাগরিককে ভাতার আওতায় আনা সম্ভব হয়েছে।

উপস্থিত নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন,রাস্তা,ড্রেন, সড়কবাতি,স্বাস্থ্য কেন্দ্র চালু,নাগরিক সেবার মান বৃদ্ধি সকলক্ষেত্রে আমরা কাজ করছি।  আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ্।

প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক তাহমিনা আক্তার, প্যানেল মেয়র ৩ সামীমা আক্তার, মসিকের সমাজকল্যাণ ও কমিউনিটি সেন্টার বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকার সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা শিউলী হরি এবং অনুষ্ঠানে উপস্থাপনা করেন সমাজকল্যাণ কর্মকর্তা উম্মে হালিমা।