● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জাতীয়

জেলা পরিষদ নির্বাচনে একক সদস্য পদপ্রার্থী হিসেবে সমর্থন পেলেন মাইনুল ইসলাম রনো

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৫ পিএম
কপি হয়েছে!

আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) :

আসন্ন পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে গলাচিপা উপজেলায় সাধারণ সদস্য পদপ্রার্থী সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সভাপতি এবং পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক, বর্তমান উপজেলা আওয়ামী লীগের সদস্য মাইনুল ইসলাম রনো কে সকল ভোটার জনপ্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে দলীয় সুপারিশে একক প্রার্থী হিসেবে সমর্থন দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক বর্ধিত সভায় উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ হাওলাদার, সাবেক সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ সভাপতি আজিজুর রহমান বাবলু ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মু সাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম সরদার, মো. আলমগীর হোসেন, পৌর মেয়র আহসানুল হক তুহিন ও সাংগঠনিক সম্পাদক তপন কুমার বিশ্বাস। এছাড়াও আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রমুখ।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মুঃ সাহিন দলিয় সুপারিশ ও সমর্থন প্রদান এর সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে বলেন, জেলা পরিষদ নির্বাচনে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বসম্মতিক্রমে একক সদস্য পদপ্রার্থী হিসেবে মাইনুল ইসলাম রনো কে সমর্থন প্রদান করেছেন।

উল্লেখ্য জেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ১৮ সেপ্টেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর।