যে আইনে মামলা হলেই গ্রেফতার এবং জামিন মিলে না; যে আইনে লম্বা সময় বিনাবিচারে কারাগারে রাখা যায় কিন্তু মামলাটি মিথ্যা হলে ভুক্তভোগী ব্যক্তি পাল্টা আইনি সুরক্ষা পায় না; যে আইন প্রয়োগ করা হয় মত প্রকাশ ও স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে ; যে আইনের বিরোধিতা করছেন দেশের মানুষ, জাতিসংঘ সহ বিভিন্ন রাষ্ট্র ও সংগঠন; যে আইন দেশের স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে সাংঘর্ষিক – সেই আইন আর একমুহূর্তও চলতে পারে না। নিপীড়নমূলক ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।
আজ বেলা সাড়ে এগারোটায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ‘ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট ও মতপ্রকাশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এমন অভিমত ব্যক্ত করেন।
সর্বস্বর সম্পাদক আবুল কালাম আল আজাদের সভাপতিত্বে এবং মানবাধিকার কর্মী অঞ্জন সরকার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টে কারা নির্যাতিত দিদারুল ভুইয়া, তপন সাহা চৌধুরী, ছৈয়দ রায়হান উদ্দিন, তোফাজ্জল হোসেন, অজিত দাশ, সাইদ ইসলাম, আরাফাত রিলকে, সোমা রোজারিও, নজরুল ইসলাম জুয়েল, আব্দুল্লাহ আল নকীব, সেবিকা রাণী দাস, আনাস ইসলাম আপন প্রমুখ।
