● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জাতীয়

পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবি, ২৪ জনের মৃতদেহ উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৫ পিএম
কপি হয়েছে!

পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদী পাড়াপাড়ের সময় অতিরিক্ত যাত্রীর চাপে নৌকাডুবির ঘটনা ঘটেছে।

প্রায় ১২০ জন যাত্রী নিয়ে ডুবে যাওয়া নৌকাটির অধিকাংশ যাত্রী এখনো নিখোঁজ। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী নারী ১২ জন, পুরুষ ৮ জন ও শিশু ৪ জনসহ ২৪ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট উদ্ধার কাজে অংশ নিয়েছে। পাশাপাশি স্থানীয়রাও উদ্ধার কাজে অংশ নিয়েছেন।

রবিবার জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় বিকেল এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সনাতন ধর্মাবলম্বীদের উৎসব মহালয়াকে কেন্দ্র করে পার্শ্ববর্তী বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরে পূজার আয়োজন করা হয়। সেখানে অংশ নিতে জেলার বিভিন্ন এলাকা থেকে পূণ্যার্থীরা বদেশ্বরী মন্দির যাওয়ার জন্য মাড়েয়ার আউলিয়া ঘাটে উপস্থিত হন। পূজার কারণে অন্যান্য দিনের তুলনায় যাত্রীদের চাপ বেশি ছিল আজ। বিকালের দিকে অতিরিক্ত যাত্রী উঠানোর কারণে নৌকাটি মাঝ নদীতে আসা মাত্র ডুবে যায়। গত তিন দিনের ভারী বর্ষণের কারণে নদীতে পানি বৃদ্ধি পায়। ফলে নৌকা ডুবে যাওয়ায় মাঝ নদী থেকে নৌকার অধিকাংশ যাত্রী সাঁতার কেটে তীরে ফিরতে পারেননি।

আউলিয়ার ঘাটে উদ্ধার অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা লিডার শাহজাহান আলী বলেন, আমরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ অব্যাহত রেখেছি। নদীর পানি বেশি হওয়ায় উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছে। উদ্ধার কাজে অংশ নিতে রংপুর থেকে ডুবুরী দল আসছেন।

ঘটনার পরপরই পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে হাজির হন।