● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জাতীয়

দীর্ঘ ১০ বছর পর নগরকান্দা উপজেলা আ.লীগের সম্মেলন

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২২, ০৯:৪৯ পিএম
কপি হয়েছে!

দীর্ঘ প্রায় ১০ বছর পর ফরিদপুরের নগরকান্দা উপজেলা আ’লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২০ নভেম্বর নগরকান্দার এমএন একাডেমি মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্মেলনটি ঘিরে উপজেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। সবশেষ ২০১৩ সালের ৩১ জানুয়ারি এ উপজেলায় সম্মেলন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে নগরকান্দা উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

এরইমধ্যে এ সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করেছে জেলা আ. লীগ। এতে প্রয়াত সংসদ উপনেতা ও ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে শাহদাব আকবর চৌধুরী লাবুকে আহ্বায়ক ও নগরকান্দা উপজেলা আ. লীগের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়াকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া বর্তমান নগরকান্দা উপজেলা আ. লীগের সবাইকে এ কমিটির সদস্য করা হয়েছে।

জানা যায়, নগরকান্দা উপজেলায় সর্বশেষ ২০১৩ সালের ৩১ জানুয়ারি আ. লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সম্মেলনে সদ্য প্রয়াত ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর বড় ছেলে আয়মন আকবর চৌধুরী বাবলুকে সভাপতি ও বেলায়েত হোসেন মিয়াকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় আ. লীগ ও জেলা আ. লীগের নেতারা। এরপর বিভিন্ন সময়ে সম্মেলন হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে তা আর আলোর মুখ দেখেনি।

নগরকান্দা উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন মিয়া বলেন, দীর্ঘ প্রায় ১০ বছর পর আগামী ২০ নভেম্বর নগরকান্দার এমএন একাডেমি মাঠে উপজেলা আ. লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরইমধ্যে প্রস্তুতি কমিটি গঠন করেছে জেলা আ. লীগ। এ সম্মেলনে ঢাকার আ. লীগের কেন্দ্রীয় নেতাবৃন্দ উপস্থিত থাকবেন বলেও জানান উপজেলা আ.লীগের এই নেতা।