● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
ক্যানভাস

মিরপুরে ইপি ঢাকা জেলা মিটাপ ও পণ্য প্রদর্শনী ২০২২ অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২২, ১২:১৭ পিএম
কপি হয়েছে!

ইন্টারপ্রেনার আন্ড ই-কমার্স প্লার্টফর্মের (ইপি) উদ্যোগে শুক্রবার বেলা ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মিরপুর ১১ এর ভুতের বাড়ি রেস্টুরেন্টে ঢাকা জেলা মিটাপ ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-ক্যাবের ডিরেক্টর ইলমুল হক সজীব।

তিনি তার বক্তব্যে বলেন, ‘নারী উদ্যোক্তারা দেশের অর্থনীতিতে অবদান রাখছে, এইটা খুব ভালো লাগছে। বিশেষ করে ইপির এই পরিচ্ছন্ন অনুষ্ঠান দেখে আমি মুগ্ধ। আশা করি ইপি এসব উদ্যোক্তাদের বিভিন্ন রকমের ট্রেনিং দিয়ে দক্ষ করে তুলবে’।

ইপির এডমিন রনি রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ই-ক্যাবের ম্যানুফ্যাকচারার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আলাউদ্দিন সোহেল, সাংবাদিক মিজানুর রহমান, ব্যবসায়ী হাসান মারুফ, ললনার স্বতাধীকারী হাসানুজ্জামান সুজন, বিক্রয় বাজারের নুরুন নবি হাসানসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইপি ঢাকা জেলার প্রতিনিধি সায়মা সুলতানা এবং ইপি মিরপুর জোন উপদেষ্টা ও ইপি মডারেটর শিরিন রহমান।

সমাপনী বক্তব্যে রনি রহমান বলেন, ‘আমাদের এই উদ্যোক্তা প্ল্যাটফর্মটি শুধু মেয়েদের জন্য না, এখানে ছেলে উদ্যোক্তারাও আছেন, আমরা চাই এই গ্রুপের উদ্যোক্তাদের ভালো একটা গাইডলাইন দিতে। এজন্যই আমাদের এই উদ্যোগ। আমরা উদ্যোক্তাদের জন্য আরও বেশকিছু কাজ হাতে নিয়েছি। শীঘ্রই আমরা সেগুলো সম্পন্ন করবো, আর সারা বাংলাদেশে জেলা ভিত্তিক মিটাপ ও পণ্য প্রদর্শনীর আয়োজন করবো’।

এই অনুষ্ঠানে ইপির প্যানেল মেম্বার, ইপির উপদেষ্টাসহ প্রায় ১৮০ জন উপস্থিত ছিলেন এবং ১৫০ জন উদ্যোক্তা তাদের পণ্য প্রদর্শনী করেন এবং বিক্রি করেন। শেষে কেক কর্তণ ও লটারির মাধ্যমে মিটাপ ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠান শেষ হয়।