● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জাতীয়

সোনার দাম ভরিতে বেড়েছে ২৩৩৩ টাকা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২, ১০:১৫ পিএম
কপি হয়েছে!

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এবার ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৩৩৩ টাকা বাড়ছে। নতুন দাম আজ থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
জুয়েলার্স সমিতি গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানায়। তারা বলছে, স্থানীয় বুলিয়ন বাজারে সোনার দাম বেড়েছে।
মূল্যবৃদ্ধির কারণে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে ৮২ হাজার ৪৬৫ টাকা লাগছে। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৭৮ হাজার ৭৩২ টাকা, ১৮ ক্যারেট ৬৭ হাজার ৪৭৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরির দাম দাঁড়াবে ৫৫ হাজার ৫২০ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত আছে।
সর্বশেষ গত ২৪ অক্টোবর সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়েছিল। এর আগে ২৭ সেপ্টেম্বর ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা এবং ১৯ সেপ্টেম্বর ভরিপ্রতি সর্বোচ্চ ৯৩৩ টাকা কমানো হয়েছিল। তবে গত ১১ সেপ্টেম্বর সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়েছিল জুয়েলার্স সমিতি। তাতে সোনার দাম পৌঁছে যায় ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে ৮৪ হাজার ৫৬৪ টাকায়।
দেশের বাজারে আজ থেকে ২২ ক্যারেট সোনার ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৯২৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বেশি দাম গুনতে হচ্ছে।