● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জাতীয়

বাংলাদেশ এখন বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে : প্রধানমন্ত্রী

জাগো ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২, ০৮:৩৭ পিএম
কপি হয়েছে!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উদার বিনিয়োগ নীতির কারণে বাংলাদেশ এখন দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।
আগামীকাল ১ জানুয়ারি ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে তিনি বলেন, পদ্মা সেতু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, মেট্রোরেল ইত্যাদি মেগা প্রকল্প বাস্তবায়ন বৈদেশিক বিনিয়োগ ও রপ্তানি আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী বলেন, “ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের নতুন স্থানে ১ জানুয়ারি ২০২৩ মাসব্যাপী ২৭তম ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৩’ শুরু হচ্ছে জেনে আমি আনন্দিত।”
তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করা মুজিববর্ষের একটি উল্লেখযোগ্য অর্জন।
শেখ হাসিনা বলেন, ১৬৫ মিলিয়ন জনসংখ্যার বাংলাদেশ একটি উল্লেখযোগ্য ভোক্তা বাজার হয়ে উঠছে তার ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণির সাথে। বাংলাদেশ আকাঙ্খিত ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হলে অভ্যন্তরীণ ব্যবহার আরো বৃদ্ধি পাবে।
তিনি বলেন, বাংলাদেশ শুধু পণ্যই আমদানি করে না, মানসম্পন্ন পণ্য বিদেশেও রপ্তানি করে। বিদেশে বাংলাদেশি পণ্যের ব্র্যান্ড করার এখন উপযুক্ত সময়। আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশীয় পণ্য বিদেশি ক্রেতাদের কাছে তুলে ধরতে এবং দেশি উদ্যোক্তাদের বিদেশি পণ্য সম্পর্কে অবহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করি, ২৭তম ডিআইটিএফ-২০২৩ বাণিজ্য সম্প্রসারণ, পন্য বৈচিত্র্য, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে অবদান রাখবে।’
তিনি ২৭তম (ডিআইটিএফ)-২০২৩-এর সর্বাত্মক সাফল্য কামনা করেন।