ফার্মেসী বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
সোমবার (৪ জুলাই) ফার্মেসী বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯, ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের (১০ থেকে ১২তম ব্যাচ) নবীনবরণ এবং ২০১৪-১৫, ২০১৫-১৬, ২০১৬-১৭ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (২য় থেকে ৫ম ব্যাচ) বিদায় সংবর্ধণা অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। ফার্মেসী বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার উপস্থিত ছিলেন।
এসময় নবীন এবং বিদায়ী শিক্ষার্থীবৃন্দ সহ বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।