রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

জবি’র শিক্ষক লাউঞ্জ নির্মাণের জন্য অগ্রণী ব্যাংক লিঃ ৪০ লক্ষ টাকার অনুদান প্রদান

জাগো বুলেটিন ID: EP-13288

গন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জ নির্মাণের জন্য অগ্রণী ব্যাংক লিঃ ৪০ (চল্লিশ) লক্ষ টাকা অনুদান প্রদান করেছে।

এ উপলক্ষ্যে আজ ২১ জুলাই (বৃহস্পতিবার) বিকাল ৩টায় চেক হস্তান্তর অনুষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো: লুৎফর রহমান ও শিক্ষক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ, অগ্রণী ব্যাংক লিঃ আঞ্চলিক ডিজিএম মো: মকবুল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা প্রধান ও সহকারী ব্যবস্থাপক মুহাম্মদ তারিক হোসেন, ইসলামপুর শাখা প্রধান ও সহকারী ব্যবস্থাপক মো: মাহবুবুর রহমান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মু. মুজিবুর রহমান ও সিনিয়র অফিসার মো: হাসিব চৌধুরীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।