সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

জবিতে ৫ম ইনডোর গেমসের পুরস্কার বিতরণ

জাগো বুলেটিন ID: EP-13583

গন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পঞ্চম ইনডোর গেমস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইনডোর গেমসের সেরা খেলোয়াড় (ছাত্র) যৌথভাবে মো. শাইখুজ্জামান ও মৃত্যুঞ্জয় বসু এবং সেরা খেলোয়াড় (ছাত্রী) তামান্না সুলতানা সুমাইয়া নির্বাচিত হয়েছে।

(সোমবার) ২৫ জুলাই, বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উপকমিটি (ইনডোরস কমিটির) আয়োজনে শরীরচর্চা শিক্ষাকেন্দ্রের সহযোগিতায় বিবিএ ভবনের নিচে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উপকমিটির আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আরিফউল ইসলামের সভাপতিত্বে পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

ইনডোর গেমসে একক দাবায় চ্যাম্পিয়ন (ছাত্র) সাদমান রহমান এবং (ছাত্রী) ইসাবা মাসনুন। একক ক্যারমে চ্যাম্পিয়ন (ছাত্র) ইফতেখার আহমেদ প্রান্ত ও (ছাত্রী) সানজিদা আক্তার। দ্বৈত ক্যারমে চ্যাম্পিয়ন ছাত্রদের মশিউর রহমান ও মো. বাইজিদ এবং ছাত্রীদের আয়শা আক্তার ও সাদিয়া সুলতানা। একক ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন (ছাত্র) মো. শাইখুজ্জামান এবং (ছাত্রী) তামান্না সুলতানা সুমাইয়া এবং দ্বৈত ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন (ছাত্র) মো. শাইখুজ্জামান ও মো. তারিকুল ইসলাম এবং (ছাত্রী) তামান্না সুলতানা সুমাইয়া ও উম্মে হাবিবা দোয়েল

এছাড়াও, একক টেবিল টেনিসে (ছাত্র) মৃত্যুঞ্জয় বসু এবং (ছাত্রী) মাসরুকা বিনতে মীম এবং দ্বৈত টেবিল টেনিসে (ছাত্র) মৃত্যুঞ্জয় বসু ও সংগ্রাম মোল্যা এবং (ছাত্রী) মাসরুকা বিনতে মীম ও তামান্না সুলতানা সুমাইয়া।

উল্লেখ্য, গত ১৩ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ৫ম ইনডোর গেমস দাবা, ক্যারাম, টেবিল টেনিস ও ব্যাডমিন্টন এ চারটি ইভেন্টে প্রতিযোগিতা হয় অনুষ্ঠিত হয়।