পবিপ্রবি শিক্ষক সমিতির ঈদ পুনর্মিলনী
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষক সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১১ টায় ছাত্র শিক্ষক কেন্দ্রে শিক্ষক সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর জিহাদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ স্বদেশ চন্দ্র সামন্ত।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রফেসর এবিএম মাহবুব মুর্শেদ খান।
এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির অন্যান্য শিক্ষক, বিভিন্ন অনুষদের ডিন সহ শিক্ষক শিক্ষার্থী।