মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এ ইউনিটে ৯৮ শতাংশ উপস্থিতি

জাগো বুলেটিন ID: EP-13859

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছপদ্ধতিতে এ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৯৮ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের কলা, বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের ১৩৭ টি কক্ষে এ ইউনিট এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা শুরুর পর বিভিন্ন হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। পরিদর্শনের সময় উপাচার্য বলেন, সকলের সহযোগিতায় আমরা পরীক্ষা কার্যক্রম চালাচ্ছি। আমাদের কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, ৯৮ শতাংশ পরীক্ষায় অংশ নিয়েছে। আর এ থেকেই প্রমাণিত হয় যে পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে।

গুচ্ছপদ্ধতির এই পরীক্ষায় ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয় দেশব্যাপী একযোগে ১৯ টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণের আয়োজন করে।

বাকি দুই ইউনিট মানবিক (বি) ও বাণিজ্য (সি) আগামী ১৩ ও ২০ আগস্ট অনুষ্ঠিত হবে।