সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ফরিদপুরে শিক্ষকদের সংবাদ সম্মেলন

জাগো বুলেটিন ডেস্ক ID: EP-13902

 

রিদপুরের ভাঙায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্ধৃতি দিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশের বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।

রবিবার দুপুরে ভাঙা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ধর্মদী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম মোল্লা।

সংবাদ সম্মেলনে  অভিযোগ করে বলা হয়, সম্প্রতি একটি পত্রিকায় শিক্ষকদের উদ্ধৃতি করে উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়। সেই সংবাদে শিক্ষকদের সাথে কোন কথা না বলেই পত্রিকায় তা প্রকাশ করা হয়। প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান তারা।

উক্ত সংবাদ সম্মেলনে ভাঙ্গা উপজেলায় কর্মরত বিভিন্ন স্কুলে শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।