সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ উদ্বোধন

জাগো বুলেটিন ID: EP-14519

টুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক সুজন কান্তি মালির সভাপতিত্বে ও শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক আবু হানিফের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক আবু হানিফ বলেন,” শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ইনডোর খেলার পাশাপাশি বিভিন্ন আউটডোর খেলায় অংশগ্রহণ করতে হবে।

এ সময় সহযোগী অধ্যাপক সুজন কান্তি মালি সকলকে খেলোয়াড় সূলভ আচরণ করার অনুরোধ জানিয়ে বলেন, “শিক্ষার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলের অংশগ্রহণ করা উচিত।” তিনি আরো বলেন, আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জন্য তোমাদের প্রস্তুত হতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা আনে না এটি মন ও মানসিকতার উন্নতি সাধন করে।”

উদ্বোধনী ম্যাচে মাৎস্যবিজ্ঞান সাথে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ২-২ গোলে ড্র হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ খেলা উপভোগ করেন।