রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ইবিতে ১৫ আগস্টের সকল শহীদ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

জাগো বুলেটিন ID: EP-15008

সলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পঁচাত্তরের ১৫ আগস্টের সকল শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ১১ টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ছাত্রলীগের সভাপতি মোঃ ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময় সাহা টনি, কামরুল হাসান অনিক, আরিফুল ইসলাম খান, রকিবুল ইসলাম, নাইমুর রহমান জয়, বনি আমিন, মৃদুল হাসান রাব্বি, মো: মামুনুর রশিদ, সানজিদা চৌধুরী অন্তরা, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: সরোয়ার জাহান শিশির, মো: মাসুদ রানা লিংকন, হোসাইন মজুমদার, সাংগঠনিক সম্পাদক: মো: জাকির হোসেন, মাইনুল ইসলাম সিদ্দিকী, সোহাগ শেখ, মো: হামিদুর রহমান সহ ছাত্রলীগের বিভিন্ন হলের কয়েক হাজার নেতা কর্মী।

অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, সত্যের সাথে থেকে মাথা নত না করার যে প্রত্যয় তা আমাদের শিখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা দৃঢ় ভাবে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশকে আগামী ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করবেন। আমাদের যে স্বাধীনতার আশ্বাস, নিতুন দেশ গড়নের আশ্বাস এটা আমরা পরিপূর্ণ মাত্রায় ভোগ করতে পারব।