মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
জাগো বুলেটিন
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাগো বুলেটিন ডেস্ক

শোকাবহ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব সহ সকল শহীদদের স্মরণে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলেজের সুলতানা কামাল অডিটোরিয়ামে আজ বেলা ১২ টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান।

বিশেষ আলোচক হিসেবে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের  মেয়র মোঃ ইকরামুল হক টিটু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলালীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল ।

এছাড়াও, বেগম বদরুন্নেসা সরকারি কলেজে ছাত্রলীগের সভাপতি সেলিনা আক্তার শেলীর সভাপতিত্বের অনুষ্ঠানে  বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধরণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ বক্তব্য রাখেন।