সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নিটারে অনুষ্ঠিত শীর্ষক সেমিনার “ক্যাম্পাস টু কর্পোরেট”

জাগো বুলেটিন ID: EP-15644

জ ২৯ আগস্ট রোজ সোমবার সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ ( নিটার) এ ক্যারিয়ার ক্লাবের আয়োজনে কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় শীর্ষক সেমিনার “ক্যাম্পাস টু কর্পোরেট”।

সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক ইনচার্জ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হেড সহযোগি অধ্যাপক মোঃ মাহবুব হাসান, এডমিন ইনচার্জ ও ইইই ডিপার্টমেন্ট হেড সহকারী অধ্যাপক মোঃ মামুনুর রশীদ, আইপিই ডিপার্টমেন্ট হেড সহকারী অধ্যাপক ড. তৌফিকুর আহমেদ, সহকারী অধ্যাপক ড. মোঃ আবুল কালাম। সেমিনারে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন কোডারস্টার্স ব্র‍্যান্ড এবং কমিউনিকেশন স্টেটিজিস্ট ইশা খান অপূর্ব।

সেমিনারে অতিথিবৃন্দ পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলাম এক্টিভিটিস এ শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করেন এবং ক্যারিয়ার নিয়ে সচেতনতা সৃষ্টিতে সতর্ক করেন।

স্পিকার ইশা খান অপূর্ব শিক্ষার্থীদের সুন্দর ক্যারিয়ার গঠনের বিভিন্ন পন্থা সুন্দরভাবে উপস্থাপন করেন। তিনি শিক্ষার্থীদের সিভি তৈরির বিষয়ে অনুপ্রেরণা দেন। সিভি তৈরিতে নিজেদের সৃজনশীলতা প্রয়োগ ও গুরুত্ব দিতে বলেন। যা শিক্ষার্থীদের চাকরি জীবনে প্রবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিটার ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি গঠন করা হয় এবং কমিটির নতুন সদস্যদের নাম ঘোষণা করা হয়।