রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নবীনবরণ অনুষ্ঠিত 

জাগো বুলেটিন ID: EP-16097

আজ বুধবার দুপুরে ২ টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে  শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজর সর্ববৃহৎ ও অপ্রতিদ্বদ্বী সাংস্কৃতিক সংগঠন ডি বিটস এর পক্ষ থেকে নবীনতম ব্যাচ এসএইচ -১৭ ও এসএইচডি-১১ এর নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর এ বি এম মাকসুদুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ময়মনসিংহ  সিটি কর্পোরেশন মেয়র  মোঃ ইকরামুল হক টিটু বলেন, আজকের ডি বিটস এর আয়োজিত  নবীন বরণ অনুষ্ঠানে আমাকে  অতিথি করা জন্য কৃতজ্ঞ ও আজকে যারা নবীন ডাক্তার  আগামীদিনে বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবায় আরোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাকরি।
এ  সময় আরও উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রমূখ।