সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

চবিতে ‘আয়কর রিটার্ন দাখিল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

জাগো বুলেটিন ID: EP-20223

ট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও অফিসার সমিতির যৌথ আয়োজনে এবং চবি উপাচার্য দপ্তর ও চট্টগ্রাম কর কমিশনার কার্যালয়ের যৌথ সহযোগীতায় ‘আয়কর রিটার্ন দাখিল’ শীর্ষক কর্মশালা ৯ নভেম্বর ২০২২ বেলা ১১:০০টায় চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে এবং কর অঞ্চল-৩, চট্টগ্রাম এর কর কমিশনার জনাব মোঃ শাহাদাৎ হোসেন শিকদার। চবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর আবদুল হক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. সজীব কুমার ঘোষ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উক্ত কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার জনাব মোঃ শহিদুজ্জামান ভূঁইয়া।

মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যের শুরুতে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কর্মশালা আয়োজন করায় চবি শিক্ষক সমিতি, অফিসার সমিতি ও চট্টগ্রাম কর কমিশনার কার্যালয়ের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, আয়কর রিটার্ন প্রদান প্রত্যেক সক্ষম নাগরিকের দায়িত্ব। দেশকে উন্নয়নের পথে এগুতে হলে কর প্রদানযোগ্য প্রত্যেক নাগরিকের আয়কর দেয়া অত্যন্ত জরুরী। পাশাপাশি শুদ্ধভাবে আয়কর রিটার্ন ফরম পূরণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, রিটার্ন ফরম পূরণে ত্রুটি বিচ্যুতির কারণে অনেক সময় অহেতুক সমস্যায় পড়তে হয়। এ ধরণের সমস্যা থেকে উত্তরণে এ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মর্মে মাননীয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। তিনি কর্মশালার সার্বিক সাফল্য কামনা করেন।

কর্মশালায় আয়কর রিটার্ন সংক্রান্ত বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন সহকারী কর কমিশনার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। কর্মশালায় উপ কর কমিশনার জনাব তাপস কুমার চন্দ, সহকারী কর কমিশনার জনাব অমলেন্দু কোচ এবং চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, অফিসার সমিতি ও কর্মচারী সমিতির নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।