সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ঢাবি ৫৩তম সমাবর্তনের ছোয়ায় ভাসছে নিটারিয়ানরা

জাগো বুলেটিন ID: EP-20914

তকাল ১৯ নভেম্বর প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ৫৩ তম সমাবর্তন অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য আব্দুল হামিদ। এছাড়া সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নোবেল বিজয়ী অধ্যাপক জ্যা তিহল। আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান, উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ এবং উপ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল। এছাড়া অনুষ্টান উপভোগ করেন মন্ত্রী পরিষদ সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন কুটনৈতিক মিশনের প্রতিনিধি, ঢাবির সিনেট ও সিন্ডিকেট সদস্য, শিক্ষক, অতিথি, ডিগ্রি প্রাপ্ত ছাত্র ও গবেষকরা।

উক্ত সমাবর্তনে সভাপতির বক্তব্যে রাষ্ট্রপতি ও আচার্য আবদুল হামিদ শিক্ষার্থীদের জন্য পড়াশোনা ও গবেষণার উপযুক্ত পরিবেশ গড়ে তোলার আহবান জানান। নিজ বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারীদের স্মরণ করেন। পরে স্নাতক ডিগ্রিধারীদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, গ্র্যাজুয়েটরা যেন সমাবর্তন আর সার্টিফিকেটেই সীমাবদ্ধ না থাকেন, সেদিকে খেয়াল রাখতে হবে। 

দেশ ও জনগণের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখতে হবে। সত্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে স্নাতক ডিগ্রিধারীরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে অধিকতর কার্যকর অবদান রাখবেন বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।

উক্ত অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু কতৃক প্রস্তাবে নিজ ক্ষমতা বলে নিটারের ২০১৯ ও ২০২০ সালে পাশকৃত প্রায় চার শতাধিক শিক্ষার্থীকে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার সন্মাননায় ভূষিত করেন মাননীয় রাষ্ট্রপতি ও আচার্য জনাব আব্দুল হামিদ। এখানে ডিপার্টমেন্ট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ২০১৯ সালের ১৫৪ জন, ২০২০ সালের ১৫২ জন, ডিপার্টমেন্ট অব ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর ২০১৯ সালের ৫৩ জন, স্নাতক ও ২০২০ সালের ১২ জন এবং ২০২১ সালের ৭ জন স্নাতকোত্তর সন্মানে ভূষিত হন। শিক্ষাজীবনে উক্ত সন্মানে সন্মানিত সকল শিক্ষার্থী খুবই আনন্দিত। শিক্ষার্থীরা বিশেষ এই দিনটির স্মৃতি ফ্রেমবন্দি করছেন ক্যামেরায়। বাবা-মা কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে ছবি তুলছেন তারা। টিএসসি, দোয়েল চত্বর, কার্জন হল প্রাঙ্গণ সমাবর্তন অনুষ্ঠানে আসা শিক্ষার্থীতে পরিপূর্ণ। 

বেলা ১১টা ৫৫ মিনিটে অনুষ্ঠিত হয় আচার্যের শোভাযাত্রা। ওবং দুপুর ১২টায় শুরু হয় সমাবর্তনের মূল অনুষ্ঠান।