সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নোবিপ্রবিতে তথ্য অধিকার আইন বিষয়ে সেমিনার

জাগো বুলেটিন ID: EP-20956

জ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী ‘তথ্য অধিকার আইন-২০০৯ এবং সংশ্লিষ্ট বিধিমালা ও প্রবিধিমালা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিশ্বদ্যিালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস মিলনায়তনে আইকিউএসি সেমিনার কক্ষে আয়োজিত এ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।
নোবিপ্রবি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকী।