সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

৪৪ তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস পালিত

জাগো বুলেটিন ID: EP-21064

র্ণাঢ্য আয়োজনে ৪৪ তম ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, আনন্দ র‌্যালি,কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সকাল ১০ টায় প্রশাসন ভবন প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এসময় প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়াসহ বিভিন্ন অনুষদের ডিন, সভাপতি, হল প্রভোস্ট, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পতাকা উত্তোলন শেষে ভিসি ড. আবদুস সালামের নেতৃত্বে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে আনন্দ র‌্যালি শুরু হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাংলা মঞ্চে মিলিত হয়।

মঞ্চে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস পালন কমিটির আহবায়ক প্রফেসর ড. মো: আনোয়ার হোসেনর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারসহ অন্যান্যরা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সার্বিক উন্নয়ন সম্পর্কে বক্তব্য রাখেন।

আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা গান, নৃত্য, কবিতাসহ অন্যান্য উপস্থাপনা উপস্থাপন করা হয়।