সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ইবিতে শাপলা ফোরামের নির্বাচনের ফল ঘোষণা

জাগো বুলেটিন ID: EP-21646

সলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

রবিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনের নিচতলায় কার্যনির্বাহী পরিষদের আহ্বায়ক ও নির্বাচন কমিশনার অধ্যাপক ড. দেবাশীষ শর্মা এ ফল ঘোষণা করেন।

এসময় তিনি বলেন, মোট ২৫২ জন ভোটারের মধ্যে ২২৫ জন ভোট প্রদান করেন যার মধ্যে ৭ টি ভোট বাতিল হওয়ায় ২১৮ টি ভোট গৃহীত হয়। নির্বাচনে ৩০ জন প্রার্থীর মধ্য থেকে সর্বোচ্চ ভোট প্রাপ্তির ভিত্তিতে ১৫ জনকে নির্বাচিত ঘোষণা করা হয়। এরা হলেন যথাক্রমে ড. মোঃ মামুনুর রহমান, ড. মিয়া মোঃ রাশিদুজ্জামান, ড. মাহবুবুল আরফিন, মোঃ ইব্রাহিম আব্দুল্লাহ, ড. এম আনিছুর রহমান, ড. শাহেদ আহমেদ, ড. জাহাঙ্গীর হোসেন, ড. সাদেক আলী, ড. শেলিনা নাসরিন, জয়শ্রী সেন, ড. রবিউল হোসেন, ড. তপন কুমার জোদ্দার, ড. হোসাইন মোঃ ফারুকী, ড. মোঃ মাহবুবর রহমান, ড. মোঃ আতিকুর রহমান।

এর আগে, মমতাজ ভবনের ২য় তলায় সকাল ৯ টা ৪৫ হতে দুপুর ১২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। ভোট কেন্দ্রে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন অধ্যাপক ড. সজীব আলী, কে.এম শরফুদ্দিন।

উল্লেখ্য, সর্বোচ্চ ভোট প্রাপ্ত ১৫ জন প্রতিনিধিদের মধ্যে থেকে আলোচনা সাপেক্ষে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ ১৫টি পদ বন্টন করে কমিটি ঘোষণা করা হবে।