সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ইবিতে লোকপ্রশাসন বিভাগের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত

জাগো বুলেটিন ID: EP-25739

সলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) লোক প্রশাসন বিভাগের আয়োজনে শুরু হয়েছে দিনব্যাপী পিঠা উৎসব কর্মসূচি। নানা রকমের ও আকৃতির এই পিঠার পসরা সাজিয়ে বসেছে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বটতলায় সকাল ১০টা থেকে উৎসবটি শুরু হয়। পিঠা উৎসবের পাশাপাশি সেখানে ‘স্মৃতির দেওয়াল’ লিখন ও দু’ধরনের খেলার আয়োজন করা হয়।

বিভাগের শিক্ষার্থী সূত্রে জানা যায়, মোট পাঁচটি ব্যাচের শিক্ষার্থীরা ১টি স্টলে আলাদা আলাদাভাবে বিভিন্ন বৈচিত্র্যময় স্বাদের পিঠা নিয়ে বসেছে এবং নির্ধারিত মূল্যে তা ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বিক্রি করছে।

তারা আরও জানান, আগামী পহেলা মার্চ লোকপ্রশাসন দিবসের অংশ হিসেবে তাদের এই ভিন্নধর্মী আয়োজন। এতে করে বাঙ্গালির পিঠা বৈচিত্র্যের চিত্র কিছুটা তারা ফুটিয়ে তুলতে পেরেছেন বলে আশা প্রকাশ করেন।

এদিকে বেলা ১২টার দিকে পিঠা উৎসব পরিদর্শনে আসেন প্রো ভিসি ড. মাহবুবর রহমান। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ. কে.এম. মতিনুর রহমান’সহ প্রমুখ।