সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

সেই ফুলপরীর নতুন ঠিকানা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল

জাগো বুলেটিন ID: EP-25878

সলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে স্থায়ীভাবে উঠলেন ফিনান্স ও ব্যাংকিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ফুলপরী খাতুন। হাইকোর্টের নির্দেশ অনুসারে নিজের পছন্দমত হলের সিটে ওঠার অংশ হিসেবে এই হলে উঠলেন নির্যাতিত শিক্ষার্থী ফুলপরী।

শনিবার (৪ মার্চ) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট কক্ষে হলে তোলার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এসময় হল প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো: রাশেদুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিন, সহকারী প্রক্টর সাহাবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এবিষয়ে ফুলপরী বলেন, অন্যায়ের প্রতিবাদে দেশবাসী আমার পাশে দাড়িয়েছে তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। আমি বিশ্ববিদ্যালয়ে ফিরে ভালো অনুভব করছি। আমি পড়াশুনা করে, দেশের উন্নয়ন করবো। আমার সাথে এমন ঘটনা ঘটেছে তা যেন আর কারও সাথে না ঘটে এ বার্তা পৌঁছে দিতে চাই।

এপ্রসঙ্গে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো: রাশেদুজ্জামান জানান, ফুপপরী যেহেতু এই হল পছন্দ করেছে, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক আমরা তাকে তার পছন্দসই রুমে আবাসিকতা প্রদান করবো।