রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

জবি অধ্যাপককে আবারো হত্যার হুমকি

জাগো বুলেটিন ID: EP-28426

গন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসকে উড়ো চিঠি পাঠিয়ে ফের হত্যার হুমকি দেয়া হয়েছে। চিঠিতে প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের নেতাদের কটাক্ষ করা হয়।
সোমবার (১৫ মে) অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রবিবার দুপুরে বিভাগে ডাকপিয়ন এসে চিঠিটি অফিসে দিয়ে যান। এরপর কয়েক পৃষ্ঠার চিঠিটি খুলে দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্যান্য নেতাদের ছবি বিকৃত করে সেখানে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বিভিন্ন বাজে মন্তব্য লেখা হয়। সম্প্রতি প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে করা হয়েছে বিকৃত মন্তব্য।
তিনি আরো বলেন, গত ২৯ জানুয়ারি একই ধরনের চিঠি দিয়ে আমাকে হত্যার হুমকি দেয়া হয়েছিলো। এ জন্য কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলাম। গতবারের মতো এবারো ডাকযোগে আমাকেও হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। বারবার কেন আপনাকেই তারা টার্গেট করছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রথমত তারা আমাকে ‘মালাউন’ (অভিশপ্ত) ভাবছে। তাছাড়া আমি মূলত প্রধানমন্ত্রী ও বাংলাদেশের অগ্রগতি নিয়ে বিভিন্ন সময় পত্রিকায় লেখালেখি করেছি, বাংলাদেশের ভালো ভালো দিকগুলো তুলে ধরি। এ জন্যই তারা এগুলো সহ্য করতে পারছে না। তাই তারা আমাকে টার্গেট করেছে। এর আগেও আপনি হুমকি পেয়েছেন, সেই সময় কী আইনি পদক্ষেপ গ্রহণ করেছিলেন? এ বিষয়ে তিনি বলেন, গতবারের ঘটনায় কোতোয়ালি থানায় জিডি করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, আমাদের পক্ষ থেকে যে কোন ধরনের সহযোগিতা করার জন্য বলা হয়েছে। তিনি ইতিমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছি বিষয়টিকে ভালোভাবে তদন্ত করে দেখতে বলেছি । বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, যদি বিষয়টি লিগ্যাল হয় তাহলে আমাদের পক্ষ থেকে তাকে সার্পোট দেওয়া হবে। আমি প্রক্টরকে বলেদিয়েছি বিষয়টি দেখতে।