রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত

জাগো বুলেটিন ID: EP-29027

নিবার ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে সমাপ্ত হয়েছে ২০২২-২৩ গুচ্ছ ভর্তি পরীক্ষা। গুচ্ছ ভুক্ত ২২ টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোট আসন ২১ হাজার ১১৮ টির বিপরীতে আবেদন করেছিল ৩ লাখ ৩ হাজার ২৩১ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী। এরই প্রেক্ষাপটে প্রথম ধাপে গত ২০ মে শনিবার ‘বি’ ইউনিটের (মানবিক) পরীক্ষার নেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছিল এবছর গুচ্ছ ভর্তি পরীক্ষা। যেখানে সাত হাজার ৭৪৬ টি আসনের বিপরীতে আসনপ্রতি লড়েছিল ১৩ জন শিক্ষার্থী।

দ্বিতীয় ধাপে পরবর্তী শনিবার ২৭ মে দেশজুড়ে ২২ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ‘সি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটের পরীক্ষা। যেখানে আসনপ্রতি ১২ জন শিক্ষার্থীর লড়াই করতে হয়েছে তিন হাজার ৪৯৬ টি জন্য।

শনিবার অনুষ্ঠিত হল ৩ জুন সর্বশেষ ‘এ’ ( বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা যেখানে ৯ হাজার ৮৭৫ টি আসনের বিপরীতে ভর্তি যুদ্ধে অংশগ্রহন করেছে ১৭ জন।

এদিকে গুচ্ছের ২২ বিশ্ববিদ্যালয়ের ১৯ কেন্দ্রের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপকেন্দ্র থাকলেও নজরুল বিশ্ববিদ্যালয়ে উপকেন্দ্রর প্রয়োজন ছিল না।

গত দুই বছর গুচ্ছ পরীক্ষায় রংপুর, কুড়িগ্রাম, কুমিল্লা কিংবা গাইবান্ধা থেকে নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পরীক্ষা দিতে আসলেও এবার শুধু বৃহত্তর ময়মনসিংহের শিক্ষার্থীদের পাশাপাশি গাজীপুর কিছু শিক্ষার্থীরা বেছে নিয়েছে এই কেন্দ্র।

‘এ’ ইউনিটে মোট পরীক্ষার্থীর ৫.৬৭ শতাংশ, ‘বি’ ইউনিটের ৭.৫৬ শতাংশ এবং ‘সি’ ৩.৩৮ শতাংশ। সংখ্যায় যথাক্রমে ৯৪৩১,৭২৯৫, ১৩৪৮ জন ভর্তি ইচ্ছুক সিট বেছে নিয়েছে নজরুল বিশ্ববিদ্যালয়ে।

সরজমিনে দেখা যায় বিশ্ববিদ্যালয়টির চারটি অনুষদের ভবনে সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা। তবে উঁচু ভবনে উঠতে গিয়ে লিফট ব্যবহার পরীক্ষার্থীদের সমস্যা লাঘব করতে পারে নি। সবশেষ পরীক্ষার সময় ছিল না বিদ্যুৎ ফলে কিছুটা বেগ পেতে হয়েছে পরীক্ষার্থীদের।

গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য সৌমিত্র শেখর বলেন, এটি একটি সহজ প্রক্রিয়া। সুন্দর পরিবেশে শেষ হয়েছে ভর্তি পরীক্ষা। পরীক্ষায় নানানভাবে সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমের প্রতি তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। ত্রিশালের স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন যারা নানাভাবে দূরদূরান্ত থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা করেন।

আইঅ/শুভ্র