সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

জবিতে ঈদুল আজহার ছুটি ১৬ দিন

জাগো বুলেটিন ID: EP-29327

সন্ন ঈদুল-আজহা উপলক্ষে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। ২৫ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা কার্যক্রম। ছুটির আগে ও পরে শুক্রবার ও শনিবার হওয়ায় মোট ১৬ দিন ছুটি পাবেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঈদুল-আজহা উপলক্ষে আগামী ২৫ জুন ২০২৩ (রোববার) থেকে আগামী ৬ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস এবং ২৫ জুন ২০২৩ থেকে ৩ জুলাই ২০২৩ (সোমবার) পর্যন্ত সব ইনিস্টিউট, বিভাগ ও প্রশাসনিক দফতর বন্ধ থাকবে।

প্রসঙ্গত, এ সময় বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা বিদুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছনতার কাজ চালু থাকবে।