জবিতে Implementing BNQF in OBE Curriculum & Revision of Assessment Strategy শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত
তানভীর আনজুম, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের IQAC আয়োজনে Implementing BNQF in OBE Curriculum & Revision of Assessment Strategy শীর্ষক ওয়ার্কশপের উদ্বোধন সোমবার (১৯ জুন) উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইউজিসি’র সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন SPQA বিভাগ, ইউজিসি’র পরিচালক ড. দূর্গা রানী সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন IQAC, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড. আইন-উল হুদা।
টেকনিক্যাল সেশনে সকালে ‘Implementing BNQF in OBE Curriculum & Revision of Assessment Strategy’ শীর্ষক উপস্থাপনা করেন আইইআর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এসএম হাফিজুর রহমান।
এছাড়াও টেকনিক্যাল সেশনে ২য় পর্বে ‘UGC in support of IQAC at the Universities’ শীর্ষক উপস্থাপনা করেন SPQA বিভাগ, ইউজিসি’র উপ-পরিচালক বিষ্ণু মল্লিক।
ওয়ার্কশপে মডারেটর হিসেবে ছিলেন IQAC, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ সরোয়ার আলম এবং ড. মোঃ রফিকুল ইসলাম।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও অধ্যাপকবৃন্দ এবং রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।