সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ইবি প্রো-ভিসির বিভিন্ন অফিস পরিদর্শন

জাগো বুলেটিন ডেস্ক ID: EP-30186

সলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান বিভিন্ন অফিস পরিদর্শন করেছেন।

আজ ৯ জুলাই সকালে আকস্মিকভাবে তিনি প্রকৌশল অফিস, চিকিৎসা কেন্দ্রসহ বিভিন্ন অফিস পরিদর্শন করেন। এসময় তাঁর সাথে ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ এবং উপ-রেজিস্ট্রার (প্রশাসন) চন্দন কুমার দাস।

অফিস পরিদর্শনকালে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান অফিস কার্যক্রম, কর্মপরিবেশ এবং কর্মকর্তাদের উপস্থিতির খোঁজ-খবর নেন। এছাড়াও তিনি নিদিষ্ট সময়ে অফিসে উপস্থিত থেকে সততা, দক্ষতা এবং আন্তরিকতার সাথে কর্মকর্তা-কর্মচারীদের কাজ করার প্রতি আহবান জানান।