জবি রোভার-ইন-কাউন্সিলের সভাপতি শরিফুল, সম্পাদক অভিজিৎ
তানভীর আনজুম, জবি প্রতিনিধিঃ দেশের সর্বাধিক সংখ্যক প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনকারী সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের রোভার-ইন-কাউন্সিল ২০২৩-২৪ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) অনুষ্ঠিত কাউন্সিলে মতামতের ভিত্তিতে নতুন কমিটি নির্বাচন করেন সিনিয়র রোভার মেটরা। এরপর জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সিনিয়র রোভার মেট শরিফুল ইসলাম খান সভাপতি এবং সিনিয়র রোভার মেট অভিজিৎ বাড়ই সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত নতুন কাউন্সিলে সহ-সভাপতি দু’টি পদে নির্বাচিত হয়েছেন রাকিব আকন্দ ও ইমরান হাসান। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান।
অন্যান্য পদে প্রোগ্রাম সম্পাদক মোঃ রিফাত রায়হান, ট্রেনিং সম্পাদক মোঃ মেহেদী হাসান, অর্থ সম্পাদক মোঃ মাহবুব হাওলাদার, গার্ল ইন রোভার সম্পাদক জান্নাতুল ফেরদাউস জুঁই, দপ্তর সম্পাদ ফারহানা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোঃ আলম হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ ইসমাইল হোসেন শাহ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক অনুপম মালাকার, প্রকাশনা সম্পাদক নিরব সরকার দয়াল, বহিঃ যোগাযোগ সম্পাদক চয়ন কৃষ্ণ দেব, পাঠাগার সম্পাদক মোঃ স্বাধীন আহমেদ জয়, আপ্যায়ন সম্পাদক তানভীর আহমেদ, স্বাস্থ্য ও সমাজসেবা সম্পাদক তনিমা ইসলাম মনোনীত হয়েছেন।
এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে থাকবেন এস কে জামিরুল ও হোসাইন মুহাম্মদ গোলাম রাজিক আনন।
উল্লেখ্য, উক্ত কাউন্সিল ১৫ জুলাই ২০২৩ থেকে ৩০ জুন ২০২৪ পর্যন্ত দায়িত্ব পালন করবে।