রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব হলেন জবি আলতাফ হোসেন

জাগো বুলেটিন ID: EP-31074

তানভীর আনজুম, জবি প্রতিনিধিঃ বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে এক নং যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন।

নিবার (২৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবে প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম দুই বছরের জন্য ২০২৩-২৪ কার্যনির্বাহি নতুন এ কমিটি ঘোষণা করেন।

এতে সভাপতি হয়েছেন মীর মো. মোর্শেদুর রহমান ও মহাসচিব হয়েছেন মো. নজরুল ইসলাম হিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু। সহকারী নির্বাচন কমিশনার মো. আজাদ খান ভাসানীর সঞ্চালনায় বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, মোহাম্মদ মিজানুর রহমান, মীর মোর্শেদুর রহমান, মো. নজরুল ইসলাম হিরা, মুহাম্মদ হামিদ হাসান নোমানী, প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদ, ড. ইকবাল বাহার বিদ্যুত। পরে সংগঠনটির নেতারা ফেডারেশনের ১২দফা কর্মসূচি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ হামিদ হাসান নোমানী, সহ-সভাপতি প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদ, এম তাজিম উদ্দিন, তারেক মো. রাশেদ উদ্দিন, বাহাউদ্দিন গোলাপ, দীপক চন্দ মণ্ডল, ড. ইকবাল বাহার বিদ্যুৎ, মোহাম্মদ জাকির হোসেন। যুগ্ম- মহাসচিব মো. আলতাফ হোসেন, ডা. ফখর উদ্দিন, সাখাওয়াত হোসেন, এ এম শাহাদাত হোছাইন জুয়েল, আবুল বাশার আমজাদ। সাংগঠনিক সম্পাদক এটিএম কামরুল হাসান, মোহাম্মদ সিরাজুল ইসলাম উজ্জ্বল, অরুন কুমার বালা, মো. শামীম হোসেন খান, মোহাম্মদ আলী, কৃষিবিদ মো. ওয়াজকুরুনী, মো. হারুনর রশিদ ডন, আবু মোহাম্মদ আরিফ, কোষাধাক্ষ মো. শরিফুর রহমান, প্রচারক ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান খান পরান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ আকরাম হোসেন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক জামাল হোসেন, আইন সম্পাদক রতন কুমার গুপ্ত, মহিলা বিষয়ক সম্পাদক মাহাবুব আরা মাবরু, ক্রিয়া সম্পাদক মহিম আল মহিউদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিলীপ কুমার ঘোষ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সঞ্জীব কুমার রায়সহ ১৫ জনকে উপদেষ্টা করে কমিটি গঠন করা হয়েছে।