ইবি ছাত্রী স্নিগ্ধা’র মৃত্যুতে ভিসির শোক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্রী নওরিন নুসরাত স্নিগ্ধা’র অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
অপর পৃথক-পৃথক শোকবার্তায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী নওরিন নুসরাত স্নিগ্ধা’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী নওরিন নুসরাত স্নিগ্ধা’র মৃত্যুতে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান এবং ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের পক্ষ থেকে বিভাগের সভাপতি সাহিদা আখতার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।