সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

জবিতে চালু হলো বিশেষায়িত সেবা ফিজিওথেরাপি সেন্টার

জাগো বুলেটিন ID: EP-31900

গন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচতলায় এটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মো. ইমদাদুল হক। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় একটি অনাবাসিক বিশ্ববিদ্যালয়। আমাদের ছাত্রদের নানান সমস্যার মধ্য দিয়ে পড়াশোনা শেষ করতে হয়। এসব শিক্ষার্থীদের কথা চিন্তা করেই আমরা নানা সময় বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছি। তারই অংশ হিসেবে আমরা আজ ফিজিওথেরাপি সেন্টার চালু করেছি। আমরা খুব শ্রীঘই একজন ফিজিওথেরাপি মেডিসিন বিশেষজ্ঞ নিয়োগগের জন্য ইউজিসির নিকট আবেদন করবো। ইউজিসি কর্তৃক অনুমোদন পেলে আমরা পুর্নাঙ্গভাবে এ সেন্টারটি সচল রাখতে পারবো। এছাড়াও আমাদের দ্বিতীয় ক্যাম্পাসে আলাদা একটি ফিজিওথেরাপি ইউনিট নির্মান করার চেষ্টা করবো।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, আমাদের সকলেরই ফিজিওথেরাপি চিকিৎসা প্রয়োজন‌ হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনেক দূরে থাকেন। সকলে বাসে করে বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়া করেন। শিক্ষকদের অনেকক্ষণ দাঁড়িয়ে ক্লাস করতে হয়, রিসার্সের জন্য দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকতে হয়। এর ফলে শরীরের বিভিন্ন সমস্যা দেখা দেয়। যার জন্য তাদের চিকিৎসা নিতে হয়। আমি নিজেও ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে থাকি। অনেক শিক্ষক আছে যারা কোমরে বেল্ট পেচিয়ে বিশ্ববিদ্যালয় আসেন, অনেকে একটা নেক সাপোর্ট নেয়। এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে ফিজিওথেরাপি সেন্টার স্থাপন হওয়ায় আমরা এখান থেকেই চিকিৎসা নিতে পারব।

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের (বিপিএ) সভাপতি ডা. মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বর্তমান সময়ে ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব অনেক। দেশের অনেক বিশ্ববিদ্যালয়েই ফিজিওথেরাপি সেন্টার আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন স্থাপন হলো। এটি এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে। আর যেকোনো প্রয়োজনে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে থাকবো।

এছাড়া এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মিতা শবনমের সভাপতিত্বে ও বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. ফিরোজ রশিদের সঞ্চালনায় অধ্যাপক আলতাফ হোসেন সরকার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।