সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

জবিতে জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

জাগো বুলেটিন ID: EP-32390

তানভীর আনজুম,  জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সনাতনী শিক্ষার্থীদের আয়োজনে ও কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধায়নে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে শুভ জন্মাষ্টমী মহোৎসব-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

জ ( ৬ সেপ্টেম্বর ২০২৩-বুধবার ) ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এর নেতৃত্বে র‍্যালির মাধ্যমে আনন্দ শোভাযাত্রা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, পরিচালক (অর্থ ও হিসাব) অধ্যাপক ড. কাজী নাসির, অধ্যাপক ড. পরিমল বালা, অধ্যাপক ড. অশোক কুমার সাহা, অধ্যাপক ড. সুরঞ্জিত কুমার বিশ্বাস, বাংলাদেশ ছাত্রলীগ জবি শাখার সভাপতি মো: ইব্রাহীম ফরাজী, সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন সহ বিভিন্ন বিভাগ এবং দপ্তরের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।