সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

জবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে জেরিন, ইয়াছিন

জাগো বুলেটিন ID: EP-32590

তানভীর আনজুম, জবি প্রতিনিধিঃ বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ২০২৩-২৪ বর্ষের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে রামিছা বিলকিছ জেরিন ও সাধারণ সম্পাদক পদে মোঃ ইয়াছিন ইসলাম নির্বাচিত হয়েছেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মাহাদী হাসান মজুমদার ও সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।

‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ সংগঠনটি লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে।