রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডিম দিবস পালিত

জাগো বুলেটিন ID: EP-33423

ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি- এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ডিম দিবস ২০২৩ উদযাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস ডিভিএএস) অনুষদ। দিবসটি উপলক্ষে আজ সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে র‍্যালি বের করে অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা। এরপর একই স্থানে শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষদের মাঝে ডিম বিতরণ করা হয়।

সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের কনফারেন্স রুমে এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে অনুষদের ডিন অধ্যাপক মো. জালাল উদ্দীন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবির, ফিশারিজ অনুষদের দিন প্রফেসর প্রফেসর মোঃ ইসতিয়াক হোসেন এবং ডিভিএএস বিভাগের সভাপতি অধ্যাপক মোইজুর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিভিএএস বিভাগের অধ্যাপক মো. শরিফুল ইসলাম।

সার্বিক আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান।