সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ইসরাফিল ও আশরাফুলের নেতৃত্বে ইবির চিত্রা-নড়াইল জেলা ছাত্রকল্যাণ ফাউন্ডেশন

জাগো বুলেটিন ID: EP-33640

সলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নড়াইল জেলা ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের আগামী ১ বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো: ইসরাফিল হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো: আশরাফুল জামান।

বুধবার (১৮ অক্টোবর) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি অনুপম রেজা এবং সাবেক সাধারণ সম্পাদক কাজী তৌশিক আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন – সহ সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গিলমান জামিল, জিহাদুল ইসলাম, আসলাম ইবনে আহমদ। যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান এজাজ, রিফাত বিন আলম, মারুফ বিল্লাহ, ইমরান হোসেন। সাংগঠনিক সম্পাদক এম এম বনি আমিন, সহ সাংগঠনিক সম্পাদক মো: সাইমুম খান, শফিকুল ইসলাম, রাব্বি ফকির। অর্থ সম্পাদক বোরহান উদ্দিন, উপ-অর্থ সম্পাদক আল-শাহরিয়ার আপন, প্রচার সম্পাদক ফয়সাল আহমেদ ফুয়াদ, উপ-প্রচার সম্পাদক হাবিবুল্লাহ মেজবাহ, দপ্তর সম্পাদক আরিফ আরমান, উপ দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তামান্না ইসলাম, উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেরুন্নেসা দীপা, আইন বিষয়ক সম্পাদক মো: ওসমান খান, উপ আইন বিষয়ক সম্পাদক প্রণতী বিশ্বাস, দিলশাদ জাহান, ছাত্রী বিষয়ক সম্পাদক মোহসিনা ঐশী, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক অবন্তী বিশ্বাস, শুভ্রা দাস, ধর্ম বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক ওমর ফারুক, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: ফজলে রাব্বী, উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহীন শেখ।

এছাড়াও উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে আছেন, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো: কামরুজ্জামান, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো: আবু সিনা, অনুপম রেজা ও কাজী তৌশিক আহমেদ।